Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় আমরা নতুনে বিশ্বাস করি আনবিক সংগঠনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
১ December ২০২৫ Monday ১১:৫০:৫৭ AM
ঝালকাঠির কাঠালিয়ায় আমরা নতুনে বিশ্বাস করি আনবিক সংগঠনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা নতুনে বিশ্বাস করি আনবিক সংগঠনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে আনবিক সংগঠনের উদ্যোগে কাঠালিয়ার ৫১ নং কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শৌলজালিয়া ইউনিয়নের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধীক শিক্ষার্থী অংশ নেয়।
আনবিক সংগঠনের সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহাগ জানান, বৃত্তি পরিক্ষার সকল খরচ আমাদের ব্যক্তিগত সংগঠনের আমরা এ বছর শুরু করেছি, আগামীতে আরো বড় ভাবে করার চিন্তা আছে, তিনি আরো জানান, মোট চারটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।
এতে ১০০ মার্কের পরীক্ষায় মেধাবীদের বাছাই করে সনদ, নগদ টাকা ও শিক্ষা সামগ্রী দেয়া হবে। আণবিক সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান