Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১১:১২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়া বন্দর বাজারের মুদি ব্যাবসায়ী গৌরাঙ্গ মিস্ত্রির আকস্মিক মৃত্যু
৯ December ২০২৫ Tuesday ১২:১৮:৫৩ AM
Print this E-mail this

বানারীপাড়া বন্দর বাজারের মুদি ব্যাবসায়ী গৌরাঙ্গ মিস্ত্রির আকস্মিক মৃত্যু


সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড নিবাসী বন্দর বাজারের বিশিষ্ট মুদি ব্যাবসায়ী “গৌরাঙ্গ লাল মিস্ত্রি” ০৭ ডিসেম্বর রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ০৮ ডিসেম্বর সোমবার আনুমানিক রাত ৮ টা ৫০ মিনিটের সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে যান।

সদ্য প্রয়াত গৌরাঙ্গ মিস্ত্রির দুই সন্তান(ছেলে)। মৃত্যুকালে তার বয়স হয়েছে আনুমানিক ৬৫ বছর। তিনি
বানারীপাড়া লোকনাথ মন্দিরের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল মিস্ত্রি ও সাবেক সদস্য ব্যবসায়ী উৎপল মিস্ত্রির পিতা। তার আকস্মিক মৃত্যুতে তাদের পারিবারিক অঙ্গনে অপূরনীয় শূন্যতার সৃষ্টি হয়।

বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে, হরিসভা মন্দির ও লোকনাথ মন্দিরের যৌথ উদ্যোগে শেষ শ্রদ্ধা জানানো সহ তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে তার মরদেহ পৈতৃক নিবাস বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের পরে পারিবারিক শ্মশানে সমাহিত করা হবে।

এদিকে গৌরাঙ্গ মিস্ত্রির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বানারীপাড়া বন্দর বাজার ব্যাবসায়ী, বাজার হরিসভা মন্দির, সার্বজনীন লোকনাথ মন্দির, সার্বজনীন দুর্গা ও কালী মন্দির কমিটি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com