![]() মির্জাগঞ্জে বাঁধ ভেঙে পানির নিচে ৯০০ একর আমন ক্ষেত, ক্ষতিপূরণ দেবে কে?
১০ December ২০২৫ Wednesday ১২:২৬:০৪ PM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের হাজিখালী খালের বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৯টি গ্রামের প্রায় ৫০০ একর আমন ক্ষেত। ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। সরেজমিন দেখা যায়, পায়রা নদীঘেঁষা অংশে খালের বাঁধ ভেঙে যাওয়ায় হাজিখালী, মেন্দিয়াবাদ, রানীপুর, সাতবাড়িয়া, দেউলীসহ আশপাশের গ্রামের আমন ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। প্রতিদিন জোয়ারে নতুন পানি প্রবেশ করায় বাড়ছে জলাবদ্ধতা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, আমন শুকনো মৌসুমের ফসল হওয়ায় দীর্ঘ সময় পানির নিচে থাকলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।
উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আতাহার উদ্দিন জানান, উপকূলীয় এলাকার কৃষকরা মূলত এক মৌসুমের আমন ধানের ওপর নির্ভরশীল। এই ক্ষতি সামলানো কৃষকদের জন্য বড় ধাক্কা হবে, পাশাপাশি রবি মৌসুমেও কোনো ফসল ফলানো সম্ভব হবে না যদি জলাবদ্ধতা না সরে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

