Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:৩৮ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে বাঁধ ভেঙে পানির নিচে ৯০০ একর আমন ক্ষেত, ক্ষতিপূরণ দেবে কে?
১০ December ২০২৫ Wednesday ১২:২৬:০৪ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে বাঁধ ভেঙে পানির নিচে ৯০০ একর আমন ক্ষেত, ক্ষতিপূরণ দেবে কে?


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের হাজিখালী খালের বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৯টি গ্রামের প্রায় ৫০০ একর আমন ক্ষেত। ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক।

সরেজমিন দেখা যায়, পায়রা নদীঘেঁষা অংশে খালের বাঁধ ভেঙে যাওয়ায় হাজিখালী, মেন্দিয়াবাদ, রানীপুর, সাতবাড়িয়া, দেউলীসহ আশপাশের গ্রামের আমন ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। প্রতিদিন জোয়ারে নতুন পানি প্রবেশ করায় বাড়ছে জলাবদ্ধতা।


এ দিকে সোমবার (৯ ডিসেম্বর) দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইউব খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, কৃষকদলের সভাপতি খন্দকার আতাহার উদ্দিনসহ আরও অনেকে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, আমন শুকনো মৌসুমের ফসল হওয়ায় দীর্ঘ সময় পানির নিচে থাকলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।


দেউলী সুবিদখালী ইউনিয়নের কৃষক মাহাবুব বলেন, ‘আমাদের জীবিকা পুরোপুরি আমন ধানের ওপর নির্ভরশীল। বাঁধ দ্রুত মেরামত না হলে একটি ধানও ঘরে উঠবে না।’

উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আতাহার উদ্দিন জানান, উপকূলীয় এলাকার কৃষকরা মূলত এক মৌসুমের আমন ধানের ওপর নির্ভরশীল। এই ক্ষতি সামলানো কৃষকদের জন্য বড় ধাক্কা হবে, পাশাপাশি রবি মৌসুমেও কোনো ফসল ফলানো সম্ভব হবে না যদি জলাবদ্ধতা না সরে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিহা খানম বলেন, ‘আবেদন পেয়েছি। দ্রুত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com