Current Bangladesh Time
Monday November ১৬, ২০২৬ ৬:০৯ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » সিডরে নিহতদের স্মরণে বরগুনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
১৫ November ২০২৬ Sunday ৮:৫৪:৪০ PM
Print this E-mail this

সিডরে নিহতদের স্মরণে বরগুনায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত


বরগুনা প্রতিনিধি:

২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে বরগুনার গর্জনবুনিয়া এলাকায় নির্মিত সিডর স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সিডর দিবস উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে আজ রোববার সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সিডরের ভয়াবহ রাতের স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. শফিকুজ্জামান মাহফুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, সিডরের ভয়াবহ স্মৃতি বরগুনাবাসীর মনে আজও অমলিন। উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার এবং আশ্রয়কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে প্রশাসন সব সময় তৎপর রয়েছে।

অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com