Current Bangladesh Time
Monday November ১৬, ২০২৬ ৬:০৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ঘরে ঢুকে তিন বোনসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ২ জন
১৬ November ২০২৬ Monday ১২:৩২:১৮ AM
Print this E-mail this

বাউফলে ঘরে ঢুকে তিন বোনসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ২ জন


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন তিন বোন ও তাদের এক স্বজন। রাতের অন্ধকারে হঠাৎ ঘরে ঢোকে একদল কিশোর। এরপর তাদের ওপর চালানো হয় হামলা। এ ঘটনায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি কিশোর দলের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঝুমুর (৩১), রিনা (২৭), সাথী (২৬) ও হাসান (২৮)। আহত তিন বোন ওই এলাকার মো. হারুনের মেয়ে। হাসান একই এলাকার আলী হোসেন মৃধার ছেলে।
আহতদের মধ্যে হাসান ও সাথীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝুমুর ও রিনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোন একই ঘরে বসবাস করেন। তাদের অভিযোগ, এলাকার কয়েকজন কিশোর দীর্ঘদিন ধরে তাদের উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়ার ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তাদের বিরুদ্ধে মাদক বিক্রিসহ নানা অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন তারা।
আহত ঝুমুরের অভিযোগ, ঘটনার রাতে তিন বোন ও হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিহাবের নেতৃত্বে ওমর, খাইরুল ও ইশাসহ ১০ থেকে ১২ জনের একটি দল তাদের ঘরে প্রবেশ করে। এরপর তাদের ওপর হামলা চালানো হয়। এতে চারজন আহত হন।
ঝুমুর আরো বলেন, তার দুই বোনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়া ও উত্ত্যক্ত করা হতো। এসবের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। অভিযুক্তদের কথামতো না চলায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তার দাবি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিহাব। তিনি বলেন, তার এক বন্ধুকে মারধর করা হয়েছে, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মারামারি থামিয়ে দেন। ধাক্কাধাক্কিতে কেউ আহত হয়ে থাকতে পারেন, তবে তিনি কাউকে মারধর করেননি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইএম নাঈম সাকিব বলেন, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com