Current Bangladesh Time
Monday November ১৬, ২০২৬ ৬:০৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জে কলেজছাত্রকে মারধরের প্রতিবাদে ঝাড়ুমিছিল: হামলায় আহত ৫, আটক ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ ভাই
১৫ November ২০২৬ Sunday ৮:৪৯:৪৫ PM
Print this E-mail this

বাবুগঞ্জে কলেজছাত্রকে মারধরের প্রতিবাদে ঝাড়ুমিছিল: হামলায় আহত ৫, আটক ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ ভাই


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে এক কলেজছাত্রকে মারধরের প্রতিবাদে আয়োজিত ঝাড়ু মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় কুপিয়ে পাঁচজনকে আহত করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ আকন ও তাঁর ভাই ছাত্রদলের বহিষ্কৃত নেতা সবুজ আকনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইভ টিজিংয়ের অভিযোগে রহমতপুর বিমানবন্দর মোড়ে কৃষি কলেজের দুই ছাত্রকে মারধর করছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহাগ আকন। এ সময় ফামিন নামের এক কলেজছাত্র প্রতিবাদ করলে তাঁকেও মারধর করেন সোহাগ।

ফামিনের বাবা হামিদুর রহমান হামিদ জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হন। রাত ১১টার দিকে তাঁরা রহমতপুর ব্রিজ অবরোধ করে সোহাগের বিরুদ্ধে ঝাড়ু মিছিল শুরু করেন। পরে রাত ১২টার দিকে সোহাগ তাঁর লোকজন নিয়ে মিছিলে হামলা চালান। এ সময় পুলিশের সামনে রামদা দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম (৫০), পারুল বেগম (৪৫) ও রিংকন বেপারী। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

হামিদ আরও অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন মামলা না করার পরামর্শ দিয়েছেন এবং উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ফামিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেনের ভাতিজা। এক তরুণীকে কেন্দ্র করে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় সোহাগকে রক্ষায় সমঝোতার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাঁদের। তবে এ বিষয়ে জানতে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মেয়েঘটিত বিরোধের কথা শোনা গেলেও মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ ও সবুজকে আটক করা হয়েছে।’

অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিমানবন্দর থানা থেকে তাঁদের কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। আটক দুই ভাই বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com