Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৪০ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
১৫ December ২০২৫ Monday ৫:০৮:১২ PM
Print this E-mail this

নাজিরপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত


নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় রতন মজুমদার নামে এক নসিমন চলক নিহত হয়েছেন। রোববার রাতে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎

‎নিহত রতন মজুমদার (৫০)পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের ছেলে।

‎স্থানীয়রা জানান, নিহত রতন ও তার সঙ্গে থাকা একজন নসিমনে করে মাটিভাংগা থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় রতনের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই রতন মারা যান।

পুলিশ জানায়, রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতিয়া নামক স্থানে বাসের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। ‎

‎নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com