Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ১২:৩৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর
১৫ December ২০২৫ Monday ৫:২২:৫৩ PM
Print this E-mail this

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড তালতলায় আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। এতে নিঃস্ব হয়ে গেছে ওই পাঁচ পরিবারের সদস্যরা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় তারতলায় নুরু ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


জানা গেছে, নুরু ঢালীর টিনসেড ৪টি বসতঘড়ে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের আনার জন্য চেষ্টা  করে। পরে ফায়ার সার্ভিসের খবর দিলে পটুয়াখালী থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরমধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাঁচটি বসতঘর পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়।


ক্ষতিগ্রস্তরা হলেন: রিকশাচালক জাফর ও মামুন, অন্যের বাসায় কাজ করা শাহানাজ।


ক্ষতিগ্রস্তরা জানায়, সকালে সবাই ঘরে তালা দিয়ে যার যার কাজে চলে যান। বাসায় তাদের দীর্ঘদিনের সাজানো গোছানো স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ তারা নিঃস্ব হয়ে গেছেন। তাদের পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই রইল না।

বাড়ির মালিক নুর ঢালির স্ত্রী বলেন, ‘আমি অনেক কষ্ট করে পাঁচটি ঘর তুলে ভাড়া দিয়েছি। যা দিয়ে আমাদের সংসার চালাতাম। আজ আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।


পটুয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার চেষ্টায় আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com