![]() ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল সদর আসনে দায়িত্ব পালন করবেন যারা
১৫ December ২০২৫ Monday ১০:৩৬:২২ PM
নিজস্ব প্রতিবেদক ॥ ![]() আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক। পাশাপাশি এ আসনে সহকারী রিটানির্ং অফিসারের দায়িত্বে থাকবেন ৪ জন কর্মকর্তা। বরিশাল সিটি এলাকার ১ থেকে ১০ নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ১১ থেকে ২০ নং ওয়ার্ডের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার, ২১ থেকে ৩০ নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসার এবং বরিশাল সদর উপজেলার সবকটি ইউনিয়নে সহকারী রিটার্ণিং অফিসারের দায়িত্বে থাকবেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশালের জেলা প্রশাসক। সম্প্রতি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের তালিকা প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এছাড়া অন্যান্য আসনে সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

