Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ২:২২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল সদর আসনে দায়িত্ব পালন করবেন যারা
১৫ December ২০২৫ Monday ১০:৩৬:২২ PM
Print this E-mail this

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল সদর আসনে দায়িত্ব পালন করবেন যারা


নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক। পাশাপাশি এ আসনে সহকারী রিটানির্ং অফিসারের দায়িত্বে থাকবেন ৪ জন কর্মকর্তা। বরিশাল সিটি এলাকার ১ থেকে ১০ নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ১১ থেকে ২০ নং ওয়ার্ডের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার, ২১ থেকে ৩০ নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসার এবং বরিশাল সদর উপজেলার সবকটি ইউনিয়নে সহকারী রিটার্ণিং অফিসারের দায়িত্বে থাকবেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বরিশালের জেলা প্রশাসক। সম্প্রতি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের তালিকা প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এছাড়া অন্যান্য আসনে সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com