Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগী বিএনপি নেতা রাজু আহমেদ রাজা
২৭ September ২০২৬ Sunday ১০:০৪:৪৭ PM
মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগী বিএনপি নেতা রাজু আহমেদ রাজা
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
Screenshot
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা মো. রাজু আহমেদ রাজা। উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।
এ কর্মসূচির প্রচারপত্রে বলা হয়েছে, টিকিকাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এবং মো. রাজু আহমেদ রাজার ব্যক্তিগত উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কর্মসূচির লক্ষ্য হিসেবে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের আওতায় বিভিন্ন সড়ক, খোলা জায়গা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হবে। পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
মো. রাজু আহমেদ রাজা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিতে হবে। এ কাজে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হবে।
আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে টিকিকাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক