Current Bangladesh Time
Wednesday September ৩০, ২০২৬ ৪:০১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » পিরোজপুরে যুবলীগের নেতা গ্রেপ্তার
২৮ September ২০২৬ Monday ৬:০১:৩৯ PM
Print this E-mail this

পিরোজপুরে যুবলীগের নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহসভাপতি আনিসুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। 

গ্রেপ্তারকৃত আনিসুর রহমান উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের পূর্ব আমড়াজুরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দক্ষিণ বাজারে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।’

তবে প্রাথমিক তথ্যে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী বিস্তারিত জানানো হবে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com