Current Bangladesh Time
Tuesday September ২৯, ২০২৬ ৯:০০ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ
২৯ September ২০২৬ Tuesday ৭:৩৯:২০ PM
Print this E-mail this

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ


নাজমুল হক মুন্না, উজিরপুর ::


বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবারের দাবি, ভরসকাঠী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের পরিবারের সঙ্গে নজরুল ইসলাম হাওলাদার, আলামিন ও রনির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।
অভিযোগকারীদের দাবি, মামলাধীন জমিতে কোনো পক্ষ যাতে নতুন ঘর বা স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সেখানে নির্মাণকাজ শুরু করা হয়। এতে বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার এসআই আ. মান্নান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ শুরুর অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত সমাধানের জন্য ভুক্তভোগী পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com