Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ১১:০১ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » সংবাদ শিরোনাম » চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
২৪ September ২০২৬ Thursday ১০:১৩:১৪ PM
Print this E-mail this

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় চার বছর পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর গতকাল বুধবার আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ শিকদার (৪০), রাজিব খান (২৫), রনি মোল্লা (৩৫), নাবিউল ইসলাম (২২), আল-আমিন কবিরাজ (২২) ও কামরুল ইসলাম (২২)। তাঁরা পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সি অ্যান্ড বি বাজার এলাকায় নূরুল ইসলাম মনির ওপর হামলা এবং তাঁর গাড়িবহরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় নূরুল ইসলাম মনিসহ কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয় মামলায়।

ঘটনার প্রায় দুই বছর পর ২০২৪ সালের ৩ অক্টোবর নূরুল ইসলাম মনির ভাতিজা মো. সোলায়মান সাদিক বাদী হয়ে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ছয়জনকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালের ওই ঘটনায় তাঁদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত এখনো চলমান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com