Current Bangladesh Time
Wednesday September ৩০, ২০২৬ ৪:০০ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়
২৮ September ২০২৬ Monday ৭:০৩:৩৮ PM
Print this E-mail this

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়



কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।


সভায় বক্তব্য দেন কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, কাউখালী থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন, কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন আহম্মেদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার, গন্ধর্ব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার, আইরন জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া এবং কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সামসুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।


সভায় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।


একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com