Home » বরিশাল » বানারীপাড়া » শহীদ ওসমান হাদী’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
১৯ December ২০২৫ Friday ৯:৩৯:২৭ PM
শহীদ ওসমান হাদী’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) আছর বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম রাব্বির নেতৃত্বে বানারীপাড়া ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার শূরা সদস্য মোহাম্মদ মহিম সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বানারীপাড়া উপজেলা শাখার দায়িত্বশীল, সদস্য, সমর্থক এবং সাধারণ ছাত্র সমাজ।
বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ছাত্র আন্দোলন বানারীপাড়া পশ্চিম শাখার সাবেক সভাপতি মোঃ নাইমুল ইসলামের দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা