![]() বাউফলে বিশেষ অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
২১ December ২০২৫ Sunday ২:১৬:৩৯ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম কাওসারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুজরুক আলী সিকদার বাড়ির মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কাওসার একই এলাকার নূর হোসেনের ছেলে। পুলিশ জানায়, চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এটিএম কাওসার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

