পটুয়াখালীতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম কাওসারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুজরুক আলী সিকদার বাড়ির মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কাওসার একই এলাকার নূর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এটিএম কাওসার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প