Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে আলোচনা।
২৩ June ২০২৬ Tuesday ৯:৪৯:৩৮ PM
বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে আলোচনা।
নিজস্ব প্রতিনিধি:
Screenshot
বরিশালের বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন রাত ১২টার পর কেক কেটে দিবসটি পালনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের কক্ষে কয়েকজন নেতা-কর্মী একত্রিত হয়ে দলীয় স্লোগান দিচ্ছেন এবং কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করছেন। ভিডিওর বিভিন্ন অংশে উপস্থিত ব্যক্তিদের উচ্ছ্বাস প্রকাশ ও দলীয় স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওর শেষাংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনের একটি বক্তব্যও সংযুক্ত রয়েছে বলে ভিডিওতে দেখা গেছে।
তবে ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ভিডিওটি বাবুগঞ্জ থানার আওতাভুক্ত এলাকার নয়। বাবুগঞ্জ থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প