Current Bangladesh Time
Monday August ১০, ২০২৬ ৫:১৩ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রলি খালে, চালক নি*হ*ত
২৩ June ২০২৬ Tuesday ৫:০৩:৫১ PM
Print this E-mail this

লালমোহনে ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রলি খালে, চালক নি*হ*ত


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে বালুভর্তি একটি ট্রলি খালে পড়ে মো. নাঈম (২৫) নামের চালক নিহত হয়েছেন। এ সময় ট্রলির হেলপার মো. আল আমিন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) দুপুরের দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাঈম উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ওপর বহু বছর আগে নির্মিত আয়রন ব্রিজটির ওপর দিয়ে ট্রলিতে বালু নিয়ে চর মোল্লাজি গ্রামের দিকে যাচ্ছিলেন চালক ও হেলপার। ট্রলিটি ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ভেঙে খালে পড়ে যায়।এ সময় গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক নাঈমকে মৃত ঘোষণা করেন। আর হেলপার আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, ট্রাক চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আর হেলপার আলামিন চিকিৎসাধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com