Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
২৩ June ২০২৬ Tuesday ৫:২৪:৩৩ PM
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া ও পরবর্তীতে মৃত্যু বরণ করা সেই নবজাতকের পরিবারকে সহায়তা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এছাড়াও পরিবারটিকে চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় মালামাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুটির মা এবং বাবা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আকলিমা আক্তার জানান, পরিবারটি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে জানতে পারি তারা অসহায়। শিশুটি জন্মের সময় চিকিৎসা খরচ করেছেন ঋণ করে। কয়েক ঘন্টার ব্যবধানে শিশুটি মারা গিয়েছে।তাই মানবিক দৃষ্টি থেকে পরিবারটির পাশে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা ও পেশায় একজন দিনমজুর। গত ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এ ছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প