Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ২:২৮ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » এক ভাই বিএনপি, আরেকভাই ফ্যাসিস্ট, অন্য ভাই গুপ্ত— তা চলবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী
২৩ September ২০২৬ Wednesday ১২:৫৭:০৮ PM
Print this E-mail this

এক ভাই বিএনপি, আরেকভাই ফ্যাসিস্ট, অন্য ভাই গুপ্ত— তা চলবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী


পিরোজপুর প্রতিনিধি:

এক বাড়িতে বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। 

তিনি বলেন, এক ভাই করবেন বিএনপি, আরেক ভাই করবেন ফ্যাসিস্ট, অন্য ভাই করবেন গুপ্ত- তা চলবে না। আমার স্পষ্ট বার্তা আপনারা কিন্তু পার পাবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে কাউখালীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট, রাজাকার যারা ছিল, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সঙ্গে কোনো আত্মীয়তা থাকলে সেই বন্ধন ছিন্ন করতে হবে।

খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন এই ফ্যাসিস্টদের কারণে। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন সেই দিন শেষ। একদম শেষ।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com