![]() বরিশালে রবিউল হত্যা মামলার ১২ আসামি কারাগারে
২২ December ২০২৫ Monday ৯:৪৬:২২ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালের বাবুগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (২৬) হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এলাকায় মিষ্টি বিতরণকে ঘিরে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে ১২ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

