Current Bangladesh Time
Sunday June ৭, ২০২৬ ৫:১৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বরিশালে রবিউল হত্যা মামলার ১২ আসামি কারাগারে
২২ December ২০২৫ Monday ৯:৪৬:২২ PM
Print this E-mail this

বরিশালে রবিউল হত্যা মামলার ১২ আসামি কারাগারে


নগর প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (২৬) হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।


নিহত রবিউল বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।


মামলায় কারাগারে পাঠানো আসামিরা হলেন: উপজেলার ঠাকুর মল্লিক এলাকার নাবিদ হাসান শান্ত, মিজানুর রহমান কবিরাজ, মো. বাবুল হাওলাদার, চর হোগলা এলাকার সফিউল আজম শাহিন ফরাজী, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান, খান মো. সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন বেপারী ও আব্দুল্লাহ হাওলাদার।

মামলার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এলাকায় মিষ্টি বিতরণকে ঘিরে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।


এ সময় পূর্ব শত্রুতার জেরে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে রবিউলের ওপর হামলা চালান। এতে রবিউল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতালে এবং সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে ১২ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com