ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীতে র্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ শনিবার দুপুরে ফজলুল হক অ্যাভিনিউ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে র্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিসিসির কর্মীরা অংশ নেন। এ সময় প্রশাসক নগরের সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। জুন মাসকে মশা নিধনের মাস ঘোষণা করেছেন তিনি।
র্যালিতে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ড. লোকমান হাকিম, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন মঞ্জুর ই ইলাহী, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশারসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রধান গেট থেকে আরেকটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)