Home » ভোলা » লালমোহন » ভোলায় সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন
৬ June ২০২৬ Saturday ৬:৪৯:০৩ PM
ভোলায় সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন
লালমোহন ((ভোলা) প্রতিনিধি:
দক্ষিণ সুদানে মিশনে দায়িত্ব পালন কালে মারা যাওয়া ভোলার লালমোহন উপজেলার মো.মহিউদ্দিন চপলের মরদেহ ৭ দিন পর নিজ গ্রামে পৌঁছেছে।
শনিবার (৬ জুন) দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সেনাবাহিনীর একটি চৌকস দল মরদেহটি নিয়ে লালমোহন কলেজ মাঠে আসেন। এরপর মরদেহটি নেওয়া হয় নিজ গ্রামে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মহিউদ্দিন চপল লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন মেম্বারের ছেলে।
জানা যায়, দুই মাস আগে সেনাবাহিনী থেকে জাতীয় সংঘের মিশনে দক্ষিণ সুদান যান মহিউদ্দিন চপল। ৩০ মে অসুস্থ হলে তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হসপিটালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় তার। এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী ও ২ ছেলে সন্তান রয়েছে।
এদিকে মহিউদ্দিনের মৃত্যুর পর থেকে শোক চলছিল তার লালমোহনের বাড়িতে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)