![]() ভোলায় সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন
৬ June ২০২৬ Saturday ৬:৪৯:০৩ PM
লালমোহন ((ভোলা) প্রতিনিধি: ![]() দক্ষিণ সুদানে মিশনে দায়িত্ব পালন কালে মারা যাওয়া ভোলার লালমোহন উপজেলার মো.মহিউদ্দিন চপলের মরদেহ ৭ দিন পর নিজ গ্রামে পৌঁছেছে। শনিবার (৬ জুন) দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সেনাবাহিনীর একটি চৌকস দল মরদেহটি নিয়ে লালমোহন কলেজ মাঠে আসেন। এরপর মরদেহটি নেওয়া হয় নিজ গ্রামে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, দুই মাস আগে সেনাবাহিনী থেকে জাতীয় সংঘের মিশনে দক্ষিণ সুদান যান মহিউদ্দিন চপল। ৩০ মে অসুস্থ হলে তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হসপিটালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় তার। এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী ও ২ ছেলে সন্তান রয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

