Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৪:০১ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা
৬ June ২০২৬ Saturday ১২:৩১:৪১ PM
Print this E-mail this

নেছারাবাদে স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা মন্ডল (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (০৫ জুন) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জয়িতা মন্ডল ওই গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মাত্র পাঁচ মাস আগে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শশীদ গ্রামের অমল মন্ডলের ছেলে অসীম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের দাবি, জয়িতা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জয়িতার আপন কাকা হরিপদ মন্ডল বলেন, আমার ভাতিজি বিকেলে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে স্বামীর সঙ্গে তার অভিমান হয়। এরপর কিছুক্ষণ পর তার মা গোসল শেষে ফিরে এসে দুপুরের খাবারের জন্য ছোট ছেলে গোপালের মাধ্যমে জয়িতাকে ডাকতে বলেন। অনেক খোঁজাখুঁজির পর তার মা ঘরের পাটাতনে উঠে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন জয়িতা। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নিহত কলেজছাত্রীর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া গেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com