Current Bangladesh Time
Saturday October ১০, ২০২৬ ৩:৫১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতির রং-আলোয় সাজছে মন্ডপ, নিরাপত্তায় প্রশাসনের নজর
১০ October ২০২৬ Saturday ২:৪৬:২০ PM
Print this E-mail this

বাউফলে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতির রং-আলোয় সাজছে মন্ডপ, নিরাপত্তায় প্রশাসনের নজর


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার বিভিন্ন পূজামÐপে প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়, মÐপসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণের কাজ চলছে। পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আয়োজকদের ব্যস্ততা।
সুত্রে জানা গেছে, এবারে উপজেলায় ৬৫টি পূজা মন্ডপ। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে মন্ডপ গুলোতে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন মÐপে প্রতিমার গায়ে চলছে শিল্পীর শেষ মুহুর্তের রং ও তুলির শেষ আচঁড়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূজা নির্বিঘেœ সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ৫ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন নিয়ে সভা ও সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী ধর্ম পালন করবেন। দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল বলেন, পূজাকে ঘিরে মÐপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপদ ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। মন্ডপগুলোর নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে মÐপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com