Current Bangladesh Time
Saturday October ১০, ২০২৬ ৩:০৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জের ৫০০ বছরের প্রাচীন ক্ষুদ্র মসজিদ
১০ October ২০২৬ Saturday ১:৪৩:৫১ PM
Print this E-mail this

বাকেরগঞ্জের ৫০০ বছরের প্রাচীন ক্ষুদ্র মসজিদ


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

মসজিদের নাম এলে সবার আগে মাথায় আসে বড় স্থাপনা ও গম্বুজের ছবি। কিন্তু বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের রুনশি গ্রামে রয়েছে ক্ষুদ্রাকৃতির প্রাচীন মসজিদ, যা স্থানীয়ভাবে পাঞ্জেগানা মসজিদ নামে পরিচিত। প্রায় ৫০০ বছর আগে মোগল আমলে এটি নির্মাণ করা হয় বলে দাবি স্থানীয়দের। তবে মসজিদটির নির্মাণের বিষয়ে প্রত্নতাত্ত্বিক কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, মসজিদটিতে এখনো পাঁচ ওয়াক্ত আজান দেওয়া হয় এবং মুসল্লিরা নামাজ আদায় করেন। আকারে ছোট হওয়ায় একসঙ্গে ইমামসহ সর্বোচ্চ চারজন মুসল্লি ভেতরে নামাজ পড়তে পারেন। মুসল্লি বেশি হলে অনেকে বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

জানা গেছে, মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট, প্রস্থ ৪ ফুট এবং উচ্চতা প্রায় ১০ ফুট। প্রবেশদ্বারের উচ্চতা প্রায় ৫ ফুট। দক্ষিণ পাশে রয়েছে একটি ছোট জানালা। ওপরে রয়েছে ছোট গম্বুজ। মসজিদটি নির্মাণে চুন-সুরকি ও জাফরি ইট ব্যবহার করা হয়। এর নির্মাণশৈলী দেখে স্থানীয়দের অনেকে এটিকে মোগল আমলের স্থাপনা বলে মনে করেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা বা সরকারি নথির তথ্য পাওয়া যায়নি।

মসজিদটির রক্ষণাবেক্ষণ করছেন স্থানীয় বাসিন্দা হায়দার আলী। তিনি বলেন, ছোটবেলা থেকেই শুনে আসছি, এটি মোগল আমলের মসজিদ। এর সঠিক ইতিহাস জানি না। স্থানীয়দের উদ্যোগেই এটি টিকে আছে। সরকার সংরক্ষণের উদ্যোগ নিলে স্থাপনাটি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

স্থানীয়রা জানান, ২০২৩ সালে মসজিদটির কিছু অংশ স্থানীয় বাসিন্দা কালাম ডাকুয়া নিজ অর্থায়নে সংস্কার করেন। ফলে মসজিদটি বর্তমানে কিছুটা মেরামত অবস্থায় রয়েছে। নামাজের পাশাপাশি জুমা ও বিভিন্ন ধর্মীয় উপলক্ষেও মসজিদটিতে মানুষের সমাগম হয়। এর ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান প্রয়োজন। মসজিদটির প্রকৃত ইতিহাস জানা গেলে এটি সংরক্ষণে উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, মসজিদটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে। প্রয়োজন হলে সংস্কার ও সংরক্ষণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, সরকারের পুরাকীর্তি আইন অনুযায়ী, যদি মসজিদটি প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য ধারণ করে, তাহলে দ্রুতই এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করা হবে। একই সঙ্গে সংস্কার ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com