Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৫:৩৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৪ জেলে, কারাদন্ড ২ জনের
১০ October ২০২৬ Saturday ২:৪১:২২ PM
Print this E-mail this

তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৪ জেলে, কারাদন্ড ২ জনের


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চার জেলেকে আটক করেছে প্রশাসন। তাদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টার দিকে তেঁতুলিয়ার ধুলিয়া পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান করা হয়। এ সময় জব্দ করা হয় জাল ও মাছ। জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে ও মাছ গুলো দরিদদের মাঝে বিতরণ করা হয়েছে।
দÐপ্রাপ্তরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরলক্ষীবর্ধন গ্রামের মো. মামুন ইসলাম (২৩) ও মো. কামাল হোসেন (২৫)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রবিউল মৃধা (১৩) ও মো. মোহাম্মদ খানকে (১৫) অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সাইয়েদ মাহমুদ বুলবুল।
বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলারা নদীতে মাছ শিকারে নামলে তাদের আটকে করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদÐ দেওয়া হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
কৃষ্ণ কান্ত কর্মকার
বাউফল সংবাদদাতা
পটুয়াখালী

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com