Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৬:২১ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক
১১ October ২০২৬ Sunday ৪:৩৪:১৯ PM
Print this E-mail this

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক


ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে মো. রাজিব মাঝি (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে এ অভিযান চালানো হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি পাকা রাস্তার ওপর থেকে মো. রাজিব মাঝিকে আটক করা হয়। আটক রাজিব মাঝি ওই এলাকার মৃত শাহজাহান মাঝির ছেলে।

অভিযানকালে একটি সুইচগিয়ার চাকু, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, রাজিব মাঝি মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। টেস্টের ফলাফলে মাদক সেবনের প্রমাণ মেলে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা আলামতগুলো বিধিমোতাবেক থানার মালখানায় পিআর মূলে জমা রাখা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com