Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৭:০৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » ​নলছিটিতে ভুয়া দাতা সদস্য বানিয়ে কমিটি গঠনের অভিযোগ
১১ October ২০২৬ Sunday ৫:৩১:৫৬ PM
Print this E-mail this

​নলছিটিতে ভুয়া দাতা সদস্য বানিয়ে কমিটি গঠনের অভিযোগ


​নিজস্ব প্রতিবেদক:


ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর জুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও ভুয়া দাতা সদস্য অন্তর্ভুক্তির অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

​জানা গেছে, উত্তর জুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য তানজিলা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন হাওলাদারের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এই লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ম্যানেজিং কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত পদক্ষেপ ও ভুয়া দাতা সদস্য নির্বাচনের বিষয়টি উল্লেখ করা হয়।

​অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ অক্টোবর সোমবার ২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় উত্তর জুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে সংশ্লিষ্ট বিষয়ে সরজমিনে তদন্ত অনুষ্ঠিত হবে। তদন্ত কার্যক্রমে উপস্থিত থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

​এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরের নির্দেশক্রমে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com