Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৭:০৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » লাকড়ির চাপায় গৃহবধূর মৃত্যু
১১ October ২০২৬ Sunday ৪:৫৬:৩৪ PM
Print this E-mail this

লাকড়ির চাপায় গৃহবধূর মৃত্যু


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলে ঘরের মাচায় রাখা লাকড়ি ভেঙে পড়ে চাম্পা বেগম (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সোনাবরু এলাকার সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত চাম্পা বেগম ওই এলাকার মীর হোসেন সরদারের স্ত্রী। তাদের দুই ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে চাম্পা বেগম নিজের ঘরের পাশেই তার খালা-শাশুড়ির ঘরে যান। সেখানে ঘরের মাঝখানে রাখা একটি চৌকিতে শুয়ে পড়েন তিনি। এ সময় ঘরের মালিক বাড়ির আঙিনায় কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে ঘরের মাচায় রাখা প্রায় ৫০ মণ লাকড়িসহ মাচাটি হঠাৎ ভেঙে চাম্পা বেগমের ওপর পড়ে। এতে তিনি লাকড়ির নিচে চাপা পড়েন।
তার ওপর লাকড়ি পড়ে যাওয়ার খবর পেয়ে খালা-শাশুড়িসহ পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাদের ডাক শুনে স্থানীয় লোকজন ছুটে এসে লাকড়ি সরিয়ে চাম্পা বেগমকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাম্পা বেগমের স্বামী মীর হোসেন সরদার বলেন, ঘটনার সময় বাড়িতে না থাকায় স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী আর বেঁচে নেই।’
খালা-শাশুড়ি বলেন, ‘ঘটনার সময় আমি ঘরের বাইরে বাড়ির উঠানে কাজ করতে ছিলাম। এমন সময় একজন এসে বলেন, আমার ঘর ভেঙে পড়েছে। দৌড়ে এসে দেখি, মাচার ওপর রাখা লাকড়িগুলো মাচাসহ ভেঙে ওই বউয়ের ওপর পড়েছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায়
আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com