Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৩:২৮ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
৬ June ২০২৬ Saturday ৫:৩০:৪৬ PM
Print this E-mail this

গৌরনদীতে যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে তুলে নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম সিফাত সরদার (২৬)।তিনি গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার কবির সরদারের ছেলে।

নির্যাতনের শিকার যুবকের ভাই কাওসার হোসেন অভিযোগ করে বলেন, গত দুই মাস আগে উত্তর বিল্বগ্রাম এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।এ ঘটনায় বিল্বগ্রাম বাজারে জামান শরীফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে সিফাত সরদার উপস্থিত ছিল।ওই মিছিলে অংশগ্রহণ করার জের ধরে সিফাতের ওপর ক্ষিপ্ত ছিল জামান শরীফ।

শুক্রবার রাত ৯টার দিকে ঢাকায় যাওয়ার জন্য গৌরনদী বাসস্ট্যান্ডে বাসের টিকিট কিনতে যায় সিফাত। সেখানে আগে থেকে অবস্থান করছিল জামান শরীফ। এ সময় সিফাতকে দেখামাত্র জামান ও তার সহযোগীরা তাকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। পরে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সিফাত মুক্তি পায়।

তবে এ বিষয়ে অভিযুক্ত জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com