" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা


আমাদেরবরিশাল.কম

২২ December ২০২৫ Monday ১০:১১:৩০ PM

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে গড়ে ওঠা এসআরবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিক আফজাল মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।

এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। ​পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।