Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
২২ December ২০২৫ Monday ১০:১১:৩০ PM
নলছিটিতে অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে গড়ে ওঠা এসআরবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিক আফজাল মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।
এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)