পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সরকারি জেলে তালিকায় নাম থাকা সত্ত্বেও ৬৬৫ জন জেলে চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।
রোববার (২৪ মে) সকাল ১১টায় গোলখালী ইউনিয়নের নলুয়াবেগি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঞ্চিত জেলেদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, সরকারি তালিকায় গোলখালী ইউনিয়নের ১ হাজার ৬১৫ জন জেলের নাম থাকলেও বাস্তবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৯৫০ জনকে। এতে তালিকাভুক্ত ৬৬৫ জন জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেন- সরকারি নির্দেশনা ও বরাদ্দ অনুযায়ীই চাল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সরকারের তালিকা অনুযায়ী যেন সব জেলে তাদের প্রাপ্য সহায়তা পান, সেই দাবির সঙ্গে আমরাও একমত।
স্থানীয়রা বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)