: পিরোজপুরের মঠবাড়িয়ায় একই দিনে দু’টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে ও টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে পৃথক দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলঝুড়ি গ্রামের আঃ হক শরীফের ছেলে একাধিক মামলার আসামি ইউসুফ শরীফ (৩৫) ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জালাল হাওলাদারের ছেলে তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।
স্থানীয় সূত্রে জানাগেছে, ফুলঝুড়ি গ্রামে গত তিন দিন আগে একটি পিকনিক অনুষ্ঠিত হয়। ওই দিন আরাফাত বাড়িতে না থাকায় রাতের আঁধারে বসতঘরে ঢুকে আরাফাতের স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের চেষ্টা চালায় ইউসুফ শরীফ। বিষয়টি আরাফাত জানার পর থেকে ইউসুফকে খুঁজতে থাকে। রবিবার দুপুরে ইউসুফ তার চাচা ফজলুল হক শরীফের বাড়ির উঠান থেকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলে আরাফাত ধারালো অস্ত্র দিয়ে পিছন দিক দিয়ে কোপ দিলে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপর্যপুরি এলোপাথাতিভাবে কুপিয়ে ইউসুফের মৃত্যু নিশ্চিত করে আরাফাত পালিয়ে যায়। এদিকে একই দিন উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মাজু হাওলাদার বাড়ির নিজ বসতঘর থেকে আব্দুল কাইয়ূম (৩০) নামে এক কাপড় ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাইয়ূম পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জালাল হাওলাদারের ছেলে। জানাগেছে, কাইয়ূমের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে দুপুরে একাই ঘরে ছিলেন। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে কুঠার দিয়ে কুপিয়ে কাইয়ূমকে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে নিহত কাইয়ুম মাদকাসক্ত ছিলেন৷ তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, ফুলঝুড়ির ইউসুফ শরীফ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরাফাতের স্ত্রী ফাতিমা বেগম (২৫) ও চাচী পারভীন বেগম (৪৫) কে আটক করা হয়েছে। তবে টিকিকাটার কাইয়ূম হত্যায় কোনো ক্লু পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)