Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ২:০০ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা
২৫ May ২০২৬ Monday ১২:৩৪:২৯ PM
Print this E-mail this

গলাচিপায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গ‌লা‌চিপা উপ‌জেলার চরকাজল ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যানের বিরু‌দ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ওই  ইউনিয়‌নের ১২ জন ইউপি সদস‌্য। র‌বিবার (২৪ মে) বিকা‌লে গলা‌চিপা উপ‌জেলা নির্বাহী অফিসারের কা‌ছে এ আবেদন করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপ‌জেলা নির্বা‌হী অফিসার মো. আবুজর মো. ইজাজুল হক।

আবেদনে উল্লেখ করা হ‌য়, ‘ইউনিয়ন পরিষদ (কার্যাবলী) বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা বাধ্যতামূলক হলেও চেয়ারম্যান মো. হা‌বিব মোল্লা তা উপেক্ষা করে এককভাবে কার্যক্রম পরিচালনা করছেন। যা স্থানীয় সরকার ব্যবস্থার পরিপন্থী।

এমতাবস্থায়, পরিষদের সদস্যের সমর্থনে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে।
জনস্বার্থে ও ইউনিয়ন পরিষদের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখার স্বার্থে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব গ্রহণপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এ আবেদনের অনুলিপি পটুয়াখালী জেলা প্রশাসকসহ বেশ কয়েকটি দপ্তরে জমা দেওয়া হয়েছে।

ত‌বে পু‌রো বিষয়‌টি মিথ‌্যা ও বা‌নোয়াট ব‌লে দাবি ক‌রেন চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান মো. হা‌বিব মোল্লা। তিনি বলেন, আমা‌কে ঘা‌য়েল করার জন‌্য প‌রিক‌ল্পিতভা‌বে সা‌বেক একটি সংঘবদ্ধ গ্রুপ একাজগু‌লো ক‌রি‌য়ে‌ছেন।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জা‌নান, সারা‌দিন জেলা প্রশাসকের কার্যালয়ে মি‌টিংয়ে ছিলাম। অফিসে এসে জান‌তে পে‌রে‌ছি এরকম এক‌টি আবেদন জমা প‌ড়েছে। আমরা বি‌ধি মোতা‌বেক ব‌্যবস্থা গ্রহণ করব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com