বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ আমিনুর (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আমিনুর দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পৌরসভার সরকারি এ.কে. হাই স্কুল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আমিনুরকে আটক করা হয়। এ সময় তার কাছে ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবা এবং আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অবস্থাতেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)