Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৪:০৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল
২৪ May ২০২৬ Sunday ১১:৩৬:৫৭ PM
Print this E-mail this

বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম  হাসেম খালাসীর ছেলে ও পৌর যুবদলের সদস্য সচিব  সাংবাদিক জাহিন খালাসীর মেজ ভাই জাহিদ খালাসী (৫২) আর নেই। তিনি  হার্ট অ্যাটাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার (২৪ মে) ভোর সাড়ে ৬টায়  ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম জাহিদ খালাসী উপজেলার পশ্চিম গাভা পেশকার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা বেগমের স্বামী। এদিন (রোববার) রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও 

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com