Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৬:০৮ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকা লোপাট ও ফাইল গায়েবের অভিযোগ
২২ December ২০২৫ Monday ১০:১৮:১৪ PM
Print this E-mail this

নাজিরপুরে বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকা লোপাট ও ফাইল গায়েবের অভিযোগ


নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার ফাইল গায়েব করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সিএ (চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী) মো. ইয়াসির আরাফাতের বিরুদ্ধে। নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের সিংহভাগ অর্থ আত্মসাৎ করার ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি প্রকল্পের মাধ্যমে এই অর্থ লোপাট করা হয়েছে: ১. উপজেলা ডরমেটরি ভবন সংস্কারের নামে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের প্রতিষ্ঠান ‘শফিক এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে নামমাত্র কাজ করা হয়েছে। ২. উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের রাস্তা সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়ে কাজ পান সদর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোজাম খানের প্রতিষ্ঠান ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’। ৩. ইউএনও অফিস সংস্কারের নামে আরও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় পার্শ্ববর্তী কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমনের প্রতিষ্ঠান ‘মেসার্স আল মাহমুদ এন্টারপ্রাইজ’-এর নামে।

অভিযোগ উঠেছে, ইয়াসির আরাফাত তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতদের লাইসেন্স ব্যবহার করে আরএফকিউ প্রক্রিয়ায় লোক দেখানো দরপত্রের মাধ্যমে কাজগুলো বাগিয়ে নেন। এরপর নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন।

এ বিষয়ে তৎকালীন উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মো. রাইসুল ইসলাম বলেন, ‘আমি এই কাজ বা বরাদ্দ সম্পর্কে কিছুই জানি না।’

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলা হিসাবরক্ষণ অফিস ও তৎকালীন ইউএনও ফজলে রাব্বির যোগসাজশে সরাসরি ইউএনওর অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীকালে সেখান থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে। তবে ঠিকাদারদের দাবি, সিএ আরাফাতের সঙ্গে সুসম্পর্ক থাকায় তারা কেবল লাইসেন্স ব্যবহার করতে দিয়েছিলেন। কাজের বিল উত্তোলনের বিষয়ে তারা কিছুই জানেন না।

সম্প্রতি উপজেলা পরিষদে অডিট টিম তদন্তে আসলে সংশ্লিষ্ট কাজের কোনো ফাইল দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অডিটর নূরে আলম জানান, তদন্তে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে নাজিরপুর সদরের পাকমঞ্জীল মাদরাসা এবং বৈরাগী এলাকার প্রজেক্টে কাজ না করেই বিল তুলে নেওয়ার সত্যতা মিলেছে। তিনি ইতিমধ্যে এই অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন।

তৎকালীন ইউএনও মো. ফজলে রাব্বি (বর্তমানে ফরিদপুরে কর্মরত) মুঠোফোনে বলেন, ‘অফিস থেকে ফাইল গায়েব হওয়ার কথা নয়। আমি ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ছাড়া কোনো ফাইলে সই করিনি। কাজ শেষ হওয়ার আগে বিল উত্তোলনের বিষয়টি আমি খোঁজ নিয়ে জানাব।’

মূল অভিযুক্ত সিএ মো. ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ‘মানসিকভাবে অসুস্থ’ দাবি করে বলেন, ‘এসব বিষয়ে এখন কোনো কথা বলব না, অফিসে আসেন।’

বর্তমান ইউএনও শাজিয়া শাহনাজ তমা জানান, তিনি নতুন যোগদান করায় আগের কাজের বিষয়ে বিস্তারিত কিছুই জানেন না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com