![]() মির্জাগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
২৪ December ২০২৫ Wednesday ১২:৩৭:৩১ PM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর মির্জাগঞ্জে সিয়াম (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গুরুতর সিয়ামকে পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় উপজেলার সুবিদখালী সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, সিয়াম মির্জাগঞ্জে খালুর বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় ওই দুই খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যান। তখন দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তবে কি কারণে এই হামলা করা হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখন পর্যন্ত জানা যায়নি।
এ বিষয়ে মির্জগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘এই ঘটনায় নিহতের বাবা জুয়েল তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আমরা একজনকে আটকও করেছি।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

