Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৪২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে  যুবককে পিটিয়ে হত্যা
২৪ December ২০২৫ Wednesday ১২:৩৭:৩১ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে  যুবককে পিটিয়ে হত্যা


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে সিয়াম (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গুরুতর সিয়ামকে পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় উপজেলার সুবিদখালী সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত যুবক পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে।


আহত আবদুল আল মাহমুদ মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।

পুলিশ জানান, সিয়াম মির্জাগঞ্জে খালুর বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় ওই দুই খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যান। তখন দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তবে কি কারণে এই হামলা করা হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখন পর্যন্ত জানা যায়নি।


আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়েছে। তিনি সুস্থ হলে এই ঘটনার সঠিক তথ্য জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মির্জগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘এই ঘটনায় নিহতের বাবা জুয়েল তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আমরা একজনকে আটকও করেছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com