Home » বরিশাল » বরিশাল সদর » পদ দেওয়ার প্রলোভনে ঘনিষ্ঠতা, ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ; বিএনপি কর্মী গ্রেপ্তার
১৪ November ২০২৬ Saturday ১১:৪০:৪৮ PM
পদ দেওয়ার প্রলোভনে ঘনিষ্ঠতা, ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ; বিএনপি কর্মী গ্রেপ্তার
নগর প্রতিনিধি:
বরিশালে মহিলা দলের এক নেত্রীকে রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার পর ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় লিটন মিয়া (২৯) নামে ওই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী সুমি আক্তার বরিশাল মহানগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ডের নেত্রী। অন্যদিকে অভিযুক্ত লিটন মিয়া ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী। তারা দুজনই বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের অনুসারী ছিলেন বলে মামলার সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, লিটন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে সুমিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ফেব্রুয়ারিতে নিজের বাড়িতে নিয়ে যান লিটন। সেখানে জোরপূর্বক ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি কিছু ছবি তোলেন বলে অভিযোগ করেছেন সুমি।
এরপর থেকে লিটন বিভিন্ন স্থানে সুমিকে ডেকে পাঠাতেন। সুমি তাঁর ডাকে সাড়া না দিয়ে এড়িয়ে চললে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ৭ নভেম্বর বরিশাল কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেন সুমি। পরে পুলিশ লিটনকে থানায় ডেকে নেয়। সেখানে মুচলেকা দিয়ে আসলেও লিটনের হুমকি-ধমকি অব্যাহত থাকায় গত ১১ নভেম্বর বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন সুমি আক্তার। আদালত কোতয়ালি মডেল থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
শনিবার সন্ধ্যায় আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস