Current Bangladesh Time
Sunday November ১৫, ২০২৬ ৬:১২ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে গভীর রাতে নেত্রীর বাসায় কফি পানে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
১৫ November ২০২৬ Sunday ১২:০৩:৩২ AM
Print this E-mail this

গৌরনদীতে গভীর রাতে নেত্রীর বাসায় কফি পানে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গভীর রাতে এক নেত্রীর বাসায় কফি পানে গিয়ে ঘরের ভেতর তালাবদ্ধ হয়ে পড়েন বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। খবর পেয়ে রাতেই ওই ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করেন তার দুই ছেলে ও রাজনৈতিক সহযোগীরা। এ ঘটনায় বরিশালজুড়ে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

তবে পুরো ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন বদিউজ্জামান মিন্টু। তার দাবি, গৌরনদী পৌরসভা নির্বাচন সামনে রেখে নিজ দলের প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রের দাবি, উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছেন ৫ আগস্টের পর দলে যোগ দেওয়া এক বিএনপি নেত্রী। স্থানীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও এলাকায় ছড়িয়ে পড়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারীর ফ্ল্যাটে যান গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা দিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের খবর দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে যান। সেখানে বদিউজ্জামান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং তার রাজনৈতিক সহযোগীরা লোহার শাবল দিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে তাকে বের করে মোটরসাইকেলে করে নিয়ে যায়।

এ ঘটনার পর ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে যান। তারা ওই নেত্রীকে দ্রুত বাসা গুটিয়ে গৌরনদী ছেড়ে চলে যেতে বলেন।

গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ বলেন, ‘ছাত্রদল ও যুবদল নেতাদের মুখে ঘটনা শুনেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল জানান, ঘটনা শুনে তিনি ছাত্রদল ও যুবদল নেতাদের আগে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধারের কথা বলেন। পরে দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

তিনি বলেন, ‘আমার কথামতো ছাত্রদল ও যুবদল নেতারা সেখানে গেলে মিন্টুর সহযোগীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি আমাকেও গালিগালাজ করে।’

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বদিউজ্জামান মিন্টু বলেন, ‘প্রথমত আমি রাত সাড়ে ১১টায় ওই বাসায় যাইনি। আমি রাত ৯টার দিকে উপজেলা গেটে চা পান করছিলাম। তখন ওই নেত্রী আমাকে ফোন করে কফি পানের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নেয়।’

তিনি বলেন, ‘বাসায় ঢুকে ওই নেত্রীর ছেলের সঙ্গে বসে কথা বলতেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার প্রতিপক্ষরা সেখানে গিয়ে ফ্ল্যাটের বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। এরপর আমার লোকজন গিয়ে তালা খুলে আমাকে নিয়ে আসে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাকে নিয়ে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে। আমি গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঘোষণা দিয়েছি। এরপর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমার দলের প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছে।’

তবে ওই প্রতিপক্ষ কারা, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি বদিউজ্জামান মিন্টু।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com