Home » কলাপাড়া » পটুয়াখালী » ছাত্রদল নেতাকে ইয়াবা সেবনে সাহায্য করছেন স্বেচ্ছাসেবক দল নেতা, বহিষ্কার ১
১৪ November ২০২৬ Saturday ১১:৫৩:১১ PM
ছাত্রদল নেতাকে ইয়াবা সেবনে সাহায্য করছেন স্বেচ্ছাসেবক দল নেতা, বহিষ্কার ১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা নাহিদকে এরইমধ্যে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে খালি গায়ে ইয়াবা সেবনরত অবস্থায় নাহিদ এবং তার সঙ্গে থাকা মিজানুরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, নাহিদকে ইয়াবা সেবনে সাহায্য করছেন মিজানুর।
এ ঘটনার প্রেক্ষিতে শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা ছাত্রদলের নির্দেশে এক চিঠিতে নাহিদকে বহিষ্কার করা হয়। চিঠিতে তার সঙ্গে দলের কাউকে সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে নাহিদ খানের ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার কালবেলাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরুরি সিদ্ধান্ত মোতাবেক বালীয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।
ইয়াদুল ইসলাম আরও জানান, আমার দল যেকোনো অনৈতিক কর্মকাণ্ড আগে থেকেই বিরত থাকার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ছাত্রদল কোনো অপ্রীতিকর ঘটনার সমর্থন করে না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস