![]() রাজাপুরে ৫শ’ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব, ঠান্ডায় মৃত্যু!
২৫ December ২০২৫ Thursday ৬:০৬:০১ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে পাঁচশত টাকা বাজি ধরে খালে ১০১ বার ডুব দিয়ে মো. বাবুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ওই উপজেলার বড়ইয়া কাচারিবাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বড়ইয়া কাচারিবাজারের একটি চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে শীত নিয়ে কথাবার্তা হয়। এ সময় বাবুল মোল্লা শীতে কাঁপেন না বলে মন্তব্য করলে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে কয়েকজন ৫শ’ টাকা বাজিতে তাকে খালে ডুব দেয়ার প্রস্তাব দেন। পরে তিনি খালে নেমে ১০১ বার ডুব দেন। ডুব শেষে তীরে উঠে অতিরিক্ত ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাটি জানাজানির পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

